হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর
লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর/ফাইল ছবি
লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বদরুদ্দীন উমরের সঙ্গে যারা হাসপাতালে সাক্ষাৎ করেছেন এবং যারা নিয়মিত তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফয়জুল হাকিম।
এর আগে গত ২২ জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে বদরুদ্দীন উমর হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।
এসইউজে/ইএ
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন