রাজনীতির পাশাপাশি কোচিংয়ে ক্লাস নিচ্ছেন হাসনাত
ছবি: সংগৃহীত
রাজনীতিতে আসার আগেই কোচিংয়ে ক্লাস নিতেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সময় সুযোগ পেলে প্রায়ই তিনি পূর্বের সেই ক্লাসে ফেরেন। আজ আবারও ক্লাসে ফিরেছেন তিনি।
শুক্রবার (১ আগস্ট) রাতে স্কুল অব এক্সিলেন্সের অনলাইন ক্লাস নিতে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহকে।
এদিন কোচিংয়ের অনলাইন ক্লাসটি তাদের নিজস্ব ফেসবুক পেজে লাইভ প্রচার করা হয়। তাকে ইংরেজি গ্র্যামারের এক্সক্লুসিভ রিভিশন ক্লাস নিতে দেখা গেছে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই কোচিংটির সঙ্গে যুক্ত হন তিনি। সেখানকার জনপ্রিয় শিক্ষক তিনি। অনলাইন ক্লাসগুলোর মধ্যে হাসনাত আব্দুলাহর ক্লাস সব থেকে বেশি শেয়ার এবং বেশি মানুষ দেখে থাকেন।
এনএস/এমআরএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান