৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর সব মহানগর ও জেলা শাখার নেতাকর্মীদের শান্তিপূর্ণ এ গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, ২০২৪ জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল সফল করতে দেশের সব মহানগরী ও জেলা শাখার নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।
এ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এমএএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন