জামায়াত আমিরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় কেন্দ্রীয় অফিস সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বাদ মাগরিব কেন্দ্রীয় অফিস সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে হাতিরঝিল পশ্চিম থানা আমির ইউসুফ আলী মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আ ফ ম আ.সাত্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন- হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান, শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ, পশ্চিম থানার নায়েবে আমির নুরুল ইসলাম আকন্দ, সেক্রেটারি রাশেদুল ইসলামসহ শতাধিক মুসল্লি।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হালিম।
এমইউ/বিএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান