ছাত্রদলের সমাবেশ জনসমুদ্রে পরিণত
শাহবাগসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে/ছবি: জাগো নিউজ
জুলাইব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশ করছে ছাত্রদল। এরই মধ্যে শাহবাগসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, নেতাকর্মীদের জনসমাগম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শুরু করে শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, কাঁটাবন মোড় ও ঢাকা ক্লাব পর্যন্ত জনসমাগম পৌঁছেছে।
সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশ থেকে নেতাকর্মীরা সমাবেশে এসেছেন।
তারা ‘তারেক রহমান বীরের বেশে- আসবে ফিরে বাংলাদেশে’ ‘সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে।
এমএইচএ/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান