ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ফাইল ছবি
ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে ভারতীয় পরিচালক সৌমিত্র দস্তিদারের পরিচালনায় ‘৩৬ জুলাই: স্টেট ভার্সেস পিপল’ শিরোনামে প্রামাণ্যচিত্রের টিজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাকে কখনো সরিয়ে দিতে পারবো না। তাদের যদি কাছে টানা যায় তাহলে আমাদের বন্ধুত্ব বাড়বে। সেজন্য তাদের জনগণের সঙ্গে আমাদের জনগণের সম্পর্ক তৈরি করা বেশি প্রয়োজন।
- আরও পড়ুন
- আনুষ্ঠানিকভাবে শুরু হলো ছাত্রদলের সমাবেশ
সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই: আমীর খসরু
অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রের পরিচালক সৌমিত্র দস্তিদার বলেন, জুলাইতে আমি দেখতে পাই প্রতিবেশী রাষ্ট্রের চরিত্রটা দানবীয় চরিত্র নিচ্ছে। প্রতিবেশী দেশে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, দেখে মনে হলো কিছু করা দরকার। সেই চিন্তা থেকেই আমি এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করি।
কেএইচ/এএমএ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান