এনসিপির সমাবেশে কেন্দ্রীয় নেতারা
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টার পর সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ ঘিরে ঢাকার বিভিন্ন স্থান থেকে দলে দলে সমাবেশে অংশ নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। সরেজমিনে দেখা গেছে, সমাবেশে এনসিপির ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ থেকে নেতাকর্মীরা এসেছেন। এছাড়া উত্তরা, মোহাম্মদপুর এলাকা থেকেও নেতাকর্মীরা এসেছেন।
আরএএস/জেএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান