কোনো অন্যায়ের সঙ্গে নিজেকে জড়াইনি: হান্নান মাসউদ
আব্দুল হান্নান মাসউদ/ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, গত একবছরে জ্ঞাতসারে কোনো অন্যায় ও নীতিবহির্ভূত কাজের সঙ্গে নিজেকে জড়াইনি।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন তিনি৷
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি আব্দুল হান্নান মাসউদ, আমি জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আমি দৃঢ়চিত্তে ঘোষণা করছি- গত একবছরে জ্ঞাতসারে কোনো অন্যায়ের সঙ্গে, নীতিবহির্ভূত কাজের সঙ্গে আমি নিজেকে জড়াইনি।
তিনি লেখেন, সমন্বয়ক পরিচয় আমার জন্য গর্বের, অহংকারের। বিতর্কিত করার কোনো সুযোগ নেই। এই শব্দটিই ইতিহাস।
এনএস/জেএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান