ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারার রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়। দলটির পক্ষ থেকে এই বৈঠকের বিষয়ে জানানো হয়েছে।
বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
বৈঠকে নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশে অধিক সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এনএস/জেএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান