ঢাবি শিবিরের সেক্রেটারি
দলীয় প্রশ্রয়েই ফজলুর রহমান এমন স্পর্ধা দেখিয়েছেন
ঢাবি শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাইয়ের শক্তিকে কালো শক্তি ও রাজাকারের বাচ্চা বলার ঘটনাকে দলীয় প্রশ্রয় হিসেবেই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান।
রোববার (২৪ আগস্ট) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
ফেসবুকে তিনি লেখেন, ‘দায়মুক্তির কালচার থেকে বের হয়ে আসতে না পারলে ক্ষমতার আশপাশে থাকা ব্যক্তিরা ভয়ঙ্কর হয়ে উঠবে। জুলাই অভ্যুত্থানের নেপথ্যে কালো শক্তির যে বয়ান ফজলু দাঁড় করাচ্ছেন গত এক বছর ধরে সেটা সরাসরি আওয়ামী বয়ান।’
মহিউদ্দিন আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যখন কোনো কথা বলেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য বলে দায়মুক্তি দেওয়ার সুযোগ নেই। জুলাই অভ্যুত্থানের সফলতার পেছনে আছে হাজারো শহীদ, আহত আর সংগ্রামী মানুষেরা। সবার শাহাদত এবং ত্যাগকে ‘কালো শক্তি’ বলার দুঃসাহস এমন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে যদি কেউ করে তাহলে আমাদের ধরে নিতে হবে সে দলীয় প্রশ্রয়েই এমন স্পর্ধা দেখিয়েছেন।’
ফজলুকে বহিষ্কার করা হবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এটা যদি বিএনপির অফিসিয়াল বক্তব্য না হয় তাহলে ফজলুকে দায়মুক্তি না দিয়ে বহিষ্কার করবে বলে আমরা আশা রাখি।’
এমএইচএ/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান