নুরের ওপর হামলা পরিকল্পিত: মামুনুল হক
ঢামেকের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাওলানা মামুনুল হক/জাগো নিউজ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমি নুরুল হক নুরকে দেখে আসলাম। এক কথায় ভীতিকর, ভয়াবহ অবস্থা। শরীরের সব থেকে সেনসিটিভ জায়গা মাথা, চোখ, নাকে এলোপাতাড়িভাবে যেভাবে উপর্যুপরি হামলা করা হয়েছে এটাকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত করা যায় না।
শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, নুরুল হক নুরকে আঘাত করা হয়েছে এবং তার দলীয় নেতা-কর্মীদের এমনকি তাদের দলীয় কার্যালয়ে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা করেছে।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে এখন আমরাও আমাদের জীবন নিয়ে শঙ্কিত। আজকে এই ২৯ আগস্টের হামলা আমাদের মনে করিয়ে দিচ্ছে ২০২৪ সালের ৫ আগস্ট পূর্ববর্তী পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন ঘটেনি।
এনএস/এএমএ/এমএমএআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান