ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি: গয়েশ্বর
জিয়াউর রহমানের সমাধিতে মহিলা দলের শ্রদ্ধা নিবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ছাত্রসমাজ সচেতন রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে স্বনির্ভর দেশ গড়বে বিএনপি।
- আরও পড়ুন
- ডাকসুতে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী: ছাত্রদল সম্পাদক
- সুষ্ঠু ভোটের মাধ্যমে যে ফলাফল হবে তা মেনে নেবো: ছাত্রদল সভাপতি
এসময় বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন মনি, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা ও সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার ও সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রহিম শিলাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
কেএইচ/ইএ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান