ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

নির্বাচন নিয়ে ব্রিটিশ হাইকমিশনার ও জামায়াত আমিরের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ও জামায়াতের আমির শফিকুর রহমানের বৈঠক হয়েছে। হাইকমিশনারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এ বৈঠক হয়। বৈঠকে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও উপস্থিত ছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। সেখানে বৈঠকের একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারত্ব এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে হাইকমিশন।

জেপিআই/এমআইএইচএস/এমএস