বিএনপি মহাসচিবের সঙ্গে ক্যাথেরিন সিছিলের সৌজন্য সাক্ষাৎ
মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথেরিন সিছিল/ ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) চিফ অব পার্টি ক্যাথেরিন সিছিল। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাতের সময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে প্রিন্সিপাল ডিরেক্টর ড. মো. আব্দুল আলিম এবং ডিপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের বিকাশ এবং রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
কেএইচ/এমএমকে/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন