এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই: সারজিস
সারজিস আলম/ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় প্রতীক বা মার্কা ‘শাপলা’ হতে হবে, অন্য কোনো অপশন নেই—এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, ফলে এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নেই।
‘তা না হলে নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেবো’ বলেন সারজিস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন
সারজিস আলম বলেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।
তিনি বলেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, এনসিপি শাপলা মার্কা চায়।
‘তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো ওঠবস করেছে?’- প্রশ্ন তোলেন এই এনসিপি নেতা।
এনএস/এমকেআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস
- ২ জামায়াতের আব্দুল মান্নানকে হারিয়ে শেষ হাসি ইশরাকের
- ৩ দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি
- ৪ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়
- ৫ কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন