ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

মাহদী আমিন

দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি 

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনি আসন বগুড়া-৬ ও ঢাকা-১৭ এ এরই মধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

তিনি বলেন, বুধবার রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখলসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকেই এরই মধ্যে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

জনগণের ভালোবাসায় সিক্ত বিএনপি ইনশাআল্লাহ জনসমর্থন নিয়ে, দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী।

মাহদী আমিন বলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, নির্বাচনের দিনও (বৃহস্পতিবার) দেশজুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে, নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। যদি উদাহরণ দেই, শুধু ঢাকা শহরে ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬সহ বেশকিছু আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে এবং হচ্ছে। 

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিএনপির কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে। ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিছুটা ব্যাহত করেছে। 

গণতন্ত্রকামী মানুষ যে উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, বিজয়ী করেছেন, এজন্য তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জোবায়ের বাবু, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ

টাইমলাইন

  1. ০১:৪৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ফলাফলে কারচুপির অভিযোগ করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  2. ০১:৪১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৮৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী জসিম উদ্দিন
  3. ০১:৩৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ফরিদপুর-২: বিপুল ভোটে বিজয়ী বিএনপির শামা ওবায়েদ
  4. ০১:২৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ মাগুরা-১ আসনে জয়ী ধানের শীষের মনোয়ার
  5. ০১:২০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ হাড্ডাহাড্ডি লড়াইয়ে লবির কাছে হারলেন গোলাম পরওয়ার
  6. ০১:১৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ কুমারখালী-খোকসায় নির্বাচিত জামায়াতের আফজাল হোসেন
  7. ০১:১৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ মৌলভীবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  8. ০১:১৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২ লাখ ভোট পেয়ে বিজয়ী জামায়াতের কেরামত আলী
  9. ০১:০৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ নাটোর-৪ আসনে জয়ী বিএনপির আব্দুল আজিজ
  10. ০১:০৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ কুষ্টিয়া-২ আসনে জয়ী জামায়াতের আব্দুল গফুর
  11. ১২:৫৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন
  12. ১২:৫৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস
  13. ১২:৪৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৩৭ হাজার ভোটে জয়ী বিএনপির আখতারুজ্জামান
  14. ১২:৪৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ দিনাজপুর-৬ আসনে জয়ী খালেদা জিয়ার চিকিৎসক ডা. জাহিদ হোসেন
  15. ১২:৪৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৪০ হাজার ব্যবধানে সিরাজগঞ্জ-২ আসনে বিজয়ী বিএনপির টুকু
  16. ১২:৩৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ কুমিল্লা-৬ আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী বিজয়ী
  17. ১২:৩৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ জামায়াত প্রার্থীর কাছে হারলেন বিএনপির ডা. সানসিলা
  18. ১২:৩৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ জামায়াতের আব্দুল মান্নানকে হারিয়ে শেষ হাসি ইশরাকের
  19. ১২:৩১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ যশোর-১ আসনে জামায়াতের মুহাম্মদ আজীজুর রহমান বিজয়ী
  20. ১২:২৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ কুমিল্লা-১ আসনে জয়ী বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন
  21. ১২:০৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ জামায়াত প্রার্থীকে হারিয়ে জয়ী গণসংহতির জোনায়েদ সাকি
  22. ১২:০৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি 
  23. ১২:০৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া জয়ী
  24. ১২:০৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ প্রায় এক লাখ ভোটের ব্যবধানে জয়ী বিএনপির জি কে গউছ
  25. ১১:৫৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কিশোরগঞ্জ-৬ আসনে জয়ী বিএনপির মো. শরীফুল আলম
  26. ১১:৫৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন
  27. ১১:৪৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৮৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির আসাদুল হাবিব দুলু
  28. ১১:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ জয়পুরহাটের দুই আসনে একটিতে জামায়াত অন্যটিতে বিএনপি জয়ী
  29. ১১:২৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ভোলা-১: বিএনপি জোটের আন্দালিভ রহমান পার্থ বিজয়ী
  30. ১১:২১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৭ কেন্দ্রে পাঁচ হাজার ভোটে এগিয়ে জয়নুল আবদিন ফারুক
  31. ১১:১৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কুমিল্লা-১১ আসনে ২০ কেন্দ্রে এগিয়ে ডা. তাহের
  32. ১১:১৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ শতাধিক কেন্দ্রের ফলাফলে মামুনুল হককে ছাড়িয়ে ববি হাজ্জাজ
  33. ১১:০৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ মেহেরপুর-২ আসনে জয়ী জামায়াতের নাজমুল হুদা
  34. ১১:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ জামায়াত প্রার্থীর কাছে শোচনীয় পরাজয়ের পথে জিএম কাদের
  35. ১১:০৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ দিনাজপুর-৩ আসনে জয়ী বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম
  36. ১১:০২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ নাটোর-৩ আসনে বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম জয়ী
  37. ১১:০১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ চট্টগ্রাম-৫ আসনে বড় ব্যবধানে এগিয়ে মীর হেলাল
  38. ১১:০০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য ভোট, ফলাফলে স্বচ্ছতার আশ্বাস সিইসির
  39. ১০:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিভিন্ন জেলা থেকে বিজয়ের খবর, বিএনপির গুলশান কার্যালয়ে উচ্ছ্বাস
  40. ১০:৫১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কেন্দ্রে জিতেই জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর
  41. ১০:৪৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কক্সবাজারের চার আসনের তিনটিতে এগিয়ে বিএনপি
  42. ১০:৪১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপির জি কে গউছকে অভিনন্দন জানিয়ে জামায়াত প্রার্থীর পোস্ট
  43. ১০:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বান্দরবানে এগিয়ে ধানের শীষ, বেশি পড়েছে ‘না’ ভোট
  44. ১০:৩৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ হান্নান মাসউদ ১২ কেন্দ্রে তিন হাজার ভোটে এগিয়ে
  45. ১০:৩৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বগুড়া-৬ আসনে সব কেন্দ্রের ফলে তারেক রহমান এগিয়ে
  46. ১০:৩০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বরিশালের সব আসনেই এগিয়ে বিএনপি
  47. ১০:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ চট্টগ্রামে ১৬ আসনের ১৩টিতে এগিয়ে বিএনপি, দুটিতে জামায়াত
  48. ১০:২৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ নেত্রকোনার পাঁচটির মধ্যে চারটিতে এগিয়ে বিএনপি
  49. ১০:২০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কাইয়ুমের চেয়ে এগিয়ে নাহিদ
  50. ১০:১৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কিছু জায়গায় অনিয়ম ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে: আসিফ মাহমুদ 
  51. ১০:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ রংপুর-৪ আসনে এগিয়ে আখতার
  52. ১০:০৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৪০ কেন্দ্রে ১০ হাজার ভোটে এগিয়ে ব্যারিস্টার খোকন
  53. ০৯:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ চট্টগ্রাম-৩ আসনে জয়ের পথে বিএনপির মোস্তফা কামাল পাশা
  54. ০৯:৫১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপির প্রার্থী আয়নুল হক এগিয়ে
  55. ০৯:৪৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৯০ কেন্দ্রের ফলে দাঁড়িপাল্লা ৯১৩৬৮, ধানের শীষ ৫৬৬৪২
  56. ০৯:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ছয় কেন্দ্রের ফল পাল্টানোর অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
  57. ০৯:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা
  58. ০৯:৩৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীকে বিজয়ী ঘোষণার অপেক্ষা
  59. ০৯:৩৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কুমিল্লা-১১ আসনে ৩ কেন্দ্রের ভোট বাতিল
  60. ০৯:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকা-১০: তিন কেন্দ্রে এগিয়ে ধানের শীষ, দুটিতে দাঁড়িপাল্লা
  61. ০৯:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০ কেন্দ্রে এগিয়ে শফিকুল ইসলাম মাসুদ