গণগ্রেফতারের প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেই সাঁড়াশি অভিযানের নামে সরকার গণগ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করে এর প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
চলমান সাঁড়াশি অভিযানে বিএনপির দুই হাজার ৬৮২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, এই অভিযানে ১৫ হাজারের অধিক মানুষকে গ্রেফতার করে সরকার বহির্বিশ্বে প্রমাণ করতে চায় যে বাংলাদেশ জঙ্গিবাদ সৃষ্টির কারখানা।
আদালতের নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষকে গ্রেফতার করায় `সুয়োমোটো রুল` জারি করতে আদালতের প্রতি আহ্বান জানান তিনি।
এমএম/একে/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ