সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক
ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক/ ছবি:সংগৃহীত
বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন ও ম্যানুয়েল ওয়ালি। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ-এর ডেপুটি হেড অফ ডেলিগেশন বাইবা জারিনা বৈঠকে অংশ নেন।
বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
কেএইচ/এমএমকে/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী