কিছু উচ্চাভিলাষী নেতা পিআর প্রবর্তনের চেষ্টা করছেন: এম এ মালিক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক
কিছু উচ্চাভিলাষী নেতা সংসদীয় ব্যবস্থা দুর্বল করতে পিআর পদ্ধতি প্রবর্তনের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।
তিনি বলেন, এই ষড়যন্ত্রের লক্ষ্য প্রাণ হারানো ছাত্রদের জন্য ন্যায়বিচার বন্ধ করা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের সময় ক্ষেপণের জন্য দেশব্যাপী ষড়যন্ত্র চলছে বলেও জানান এই বিএনপি নেতা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বিমানবন্দরে বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
সিলেট-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী এই নেতা বলেন, আমি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে এসেছি। ইনশাআল্লাহ, আমি ধানের শীষ প্রতীকে সিলেট-৩ আসনে জয়ী হবো এবং বিএনপি পুরো দেশে বিজয় অর্জন করবে। জনগণ বিএনপিকেই ভোট দেবে।
মালিক বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে চলেছেন।
তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণ ভোটাররা তাদের ভোট দেবেন এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।
সিলেটবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান তিনি। ১ অক্টোবর তিনি সিলেট শহরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলেও জানান।
কেএইচ/ইএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান