ইসির সঙ্গে জামায়াত প্রতিনিধিদের বৈঠক
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এই বৈঠকে উপস্থিত রয়েছেন।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ বৈঠকে অংশ নেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতিসহ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশ ইসির সঙ্গে জামায়াতের বৈঠকে উঠে আসবে।
অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার বলেন, সামনে নির্বাচন রয়েছে। সার্বিক প্রস্তুতির বিষয়ে তো এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে ব্রিফিং করা হবে।
আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। এরই মধ্যে জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে।
সংসদ নির্বাচনের দিন একসঙ্গে গণভোট করার প্রস্তাবনাও যেমন রয়েছে, তেমনি জাতীয় নির্বাচনের আগে গণভোটেরও প্রস্তাব রয়েছে। গণভোট কবে হবে তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।
এমওএস/এএমএ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী