হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া/ফাইল ছবি
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৪ মিনিটে হাসপাতাল থেকে বের হন তিনি। তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বেগম খালেদা জিয়ার নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য গত বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শে আজ রাতে তাকে বাসায় নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া রাত সাড়ে এগারটার দিকে ফিরোজা ভিলায় পৌঁছেছেন।
কেএইচ/এনএইচআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান