ধানমন্ডি লেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোভাবর্ধন কর্মসূচি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি লেকের পানি দূষণমুক্ত ও শোভাবর্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজকল্যাণমূলক ও মানবতার সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়োজিত। পরিবেশ রক্ষায়, পশুপাখি ও সবুজ বনায়নের ওপর জোর দিয়ে যাচ্ছে। এছাড়া এতিম ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করানো, বৃত্তি দেওয়া ও বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এই সংগঠন জড়িত। রক্তদান কর্মসূচি থেকে সকল মানবিক কর্মকাণ্ডে জড়িত এ সংগঠনটি।
সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শহরকে বাঁচাতে হলে আমাদের নাগরিকদের ভূমিকা নিতে হবে। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে।
কেএইচ/বিএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন