প্রবাসে বিএনপির অনলাইন সদস্যপদ নবায়ন শুরু ২ নভেম্বর
বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে চালুর উদ্যোগ নিয়েছে দলটি। আগামী ২ নভেম্বর (রোববার) রাজধানীর গুলশানের লেকশো হোটেলে সন্ধ্যা ৬টায় এই কার্যক্রমের উদ্বোধন হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানের দাওয়াতপত্রটি বৃহস্পতিবার দলের মহাসচিবের হাতে তুলে দেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত।
দলের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফ আলী খান বলেন, প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করার জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, প্রবাসী নেতাকর্মীরা বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ করতে পারবেন।
এতে বিদেশে থাকা বিএনপি–সমর্থকদের সঙ্গে দলের সংগঠনিক যোগাযোগ আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।
কেএইচ/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান