মঙ্গলবার দেশে ফিরবেন জামায়াত আমির
ডা. শফিকুর রহমান/ ফাইল ছবি
আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দেশে ফিরবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে গত ১৯ অক্টোবর তিনি সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।
সোমবার (৩ নভেম্বর) জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানায়, শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র উমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবতরণ করবেন। এসময় সংগঠনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে।
জানা গেছে, তিনি সৌদি আরব থেকে ওমরাহ পালন শেষে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রে যান। সেখানে প্রায় চারটি অঙ্গরাজ্যে তিনি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও সাংগঠনিক কাজ করেন। গত ৩১ অক্টোবর তিনি তুরস্ক হয়ে যুক্তরাজ্য গমন করেন।
আরএএস/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান