মাঠ দখল করে রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়: সাইফুল হক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে বর্তমান যে রাজনৈতিক বিরোধ চলছে, তা মাঠের কর্মসূচির মাধ্যমে সমাধান সম্ভব নয়। এ সংকটের সমাধান আলোচনার মাধ্যমেই হতে হবে। মাঠ দখল করে বিদ্যমান রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সাইফুল হক বলেন, ‘আমরা এখনো বুকে হাত দিয়ে বলতে পারছি না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।’
সাইফুল হক বলেন, নির্বাচনী ইশতেহার অনেকটা জাতীয় বাজেটের মতো। বাজেট ঘোষণার আগে যেমন গণমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হতে থাকে, তেমনি নির্বাচন সামনে এলেই রাজনৈতিক দলগুলো নিজেদের ইশতেহার তৈরির কাজে নেমে পড়ে।
তিনি বলেন, দলগুলো তাদের অভিজ্ঞতার ভিত্তিতে ইশতেহার তৈরি করে। আমার প্রস্তাব, যে দলই সরকার গঠন করুক না কেন, দায়িত্ব নেওয়ার পর প্রতি ছয় মাস বা এক বছর অন্তর সংসদে তাদের ইশতেহার কতটা বাস্তবায়িত হয়েছে তার জবাবদিহি নিশ্চিত করা উচিত।
এনএস/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির