যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
নাসীরুদ্দীন পাটওয়ারী/ফাইল ছবি
যারা সংস্কার বাস্তবায়ন করতে চায় না তাদের অন্তরের সংস্কার কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১১ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘হে আল্লাহ, যারা সংস্কার বাস্তবায়ন করতে চায় না,
তুমি তাদের অন্তরকে সংস্কার করে দাও।’
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বতীকালীন সরকারের সংস্কার প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য চলছে। যার অন্যতম কেন্দ্রে রয়েছে জুলাই জাতীয় সনদ। আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যরা শপথ নেন। ওইদিন জামায়াত ও তাদের নির্বাচনি জোটসঙ্গীরা প্রথমে জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির এমপিরা ওইদিন শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
এমকেআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির