এনসিপির কেন্দ্রীয় নির্বাচন সেলে যুক্ত হলেন যারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এক্স-অফিসিও সদস্য (পদাধিকারবলে) হিসেবে কয়েকটি সেলের সম্পাদক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের যুক্ত করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দলের দপ্তর সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বার্তায় এই তথ্য জাননো হয়।
সেলগুলোর মধ্যে রয়েছে- আইটি সেল, প্রচার ও প্রকাশনা সেল, দপ্তর সেল, মিডিয়া সেল, অর্থ সেল এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়।
এনএস/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৭ বছর ধরে দেশীয় সংস্কৃতির ওপর আগ্রাসন চলছে: মীর হেলাল
- ২ দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: সেলিম উদ্দিন
- ৩ ‘মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য’
- ৪ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে: আবু সুফিয়ান
- ৫ জাতীয় সংগীতের সময় বসে থাকা নিয়ে যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ