জাতীয় ফুটবল দলকে জামায়াত সেক্রেটারির অভিনন্দন
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস/ছবি: সংগৃহীত
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে পরাজিত করে যে ঐতিহাসিক জয় অর্জন করেছে, তাতে আমি দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের ফুটবলপ্রেমী জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই।
গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের এই বিজয় জাতির জন্য এক গর্বের মুহূর্ত। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জয়ের পর আবারও ভারতকে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা প্রমাণ করলো যে তারা যোগ্যতা, দক্ষতা এবং আত্মবিশ্বাস দিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।
জাতীয় ফুটবল দলের আজকের সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে আমি বিশ্বাস করি, যোগ করেন জামায়াত নেতা।
তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ সাফল্য, ধারাবাহিক উন্নতি ও আন্তর্জাতিক অঙ্গনে আরও গৌরবময় অর্জনের জন্য দোয়া ও শুভকামনা জানাই। বাংলাদেশ ফুটবল দলের জয়ের ধারা অব্যাহত থাকুক- এই কামনাই করছি।
আরএএস/একিউএফ
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান