এনসিপি থেকে নির্বাচন করতে চান জুলাইয়ের সেই রিকশাচালক সুজন
রিকশাচালক সুজন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনবেন জুলাইয়ের আইকনিক সেল্যুট হিরো খ্যাত সেই রিকশাচালক সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে ফ্রন্টলাইনার হিসেবে শ্রমিক ভাইদের পাশাপাশি রিকশাচালক ভাইয়েরাও সম্মুখ সারিতে লড়াই করেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি রামপুরায় একজন জুলাই যোদ্ধাকে বাঁচাতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হওয়া ইসমাইল ভাইকে। তার মত শত শত রিকশাচালক ভাইয়েরা ছাত্র-জনতার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।
তিনি আরও জানান, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চেষ্টা করছি জুলাইয়ে যুদ্ধ করা সব বর্গের মানুষকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।
এনএস/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ২ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৩ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৪ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল