প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছার পর সেখানে অপেক্ষারত নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান/পিএমও কার্যালয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছায়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে আসেন। এ সময় দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ অধিবেশনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখান থেকে প্রধানমন্ত্রী নয়াপল্টনে আসেন।
এদিকে, তারেক রহমান দলীয় কার্যালয়ে আসবেন—এমন খবর পেয়ে বেলা আড়াইটা থেকে নেতাকর্মী ও সমর্থকরা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢল নামে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। এ সময় ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে পুরো এলাকা মুখর করে রাখেন নেতাকর্মীরা।
দলীয় কার্যালয়ে তারেক রহমানের আসাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি কার্যালয় এবং এর আশপাশে সতর্ক অবস্থান নেয়।
কেএইচ/এমএমকে
সর্বশেষ - রাজনীতি
- ১ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ২ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৩ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৪ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল