সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় থাকতে পারেন খালেদা
গত বছর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া/ফাইল ছবি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শারীরিক অবস্থা ঠিক থাকলে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হতে পারেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।
তিনি বলেন, ম্যাডাম আজ শারীরিকভাবে একটু অসুস্থ। তবে আগামীকাল (শুক্রবার) শারিরীক অবস্থার পরিবর্তন হলে সশস্ত্র বাহিনী দিবসে তার অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে।
কেএইচ/এমএমকে/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান