তারেক রহমানের জন্মদিনে ধানমন্ডিতে দোয়া মাহফিল
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আায়োজিত দোয়া ও মিলাদ মাহফিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বাদ আসর বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের বাসভবনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নান এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন।
এতে ঢাকা–১০ আসনের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সংক্ষিপ্ত আলোচনা পর্বে ব্যারিস্টার অসীম বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্ব এবং দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা দেশবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। শুধু বিএনপি নয়, গোটা দেশের মানুষই তার প্রত্যাবর্তনের অপেক্ষায়।
ব্যারিস্টার অসীম আশা প্রকাশ করে বলেন, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকাঠামো পুনর্গঠনে তারেক রহমান সামনে আরও বড় দায়িত্ব পালন করবেন।
পরে দেশের শান্তি, স্থিতি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
কেএইচ/ইএ
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান