নির্বাচন নিয়ে বিএনপি কোনো উদ্বেগ দেখছে না: আমীর খসরু
হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ চায়। জাতীয় নির্বাচনের দিন গণভোটে যারা মত দেবেন, তারা কী চান সেটি তারাই সবচেয়ে ভালো বোঝাতে পারবেন। নির্বাচন নিয়ে বিএনপি কোনো উদ্বেগ দেখছে না।
ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে নির্বাচনকে ঘিরে ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা হয়েছে। এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আমীর খসরু জানান, নির্বাচন সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পরিচালনার পরিবেশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এসবই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল। কমনওয়েলথ প্রতিনিধিরা শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছেন, আমরাও একই আশা করছি।
তিনি বলেন, নির্বাচনের এই আয়োজনের মূল লক্ষ্য গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। গণভোট নিয়েও আলোচনা হয়েছে। জনগণের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে।
বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। দেশের মানুষ একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ চায়। জাতীয় নির্বাচনের দিন গণভোটে যারা মত দেবেন, তারা কী চান সেটি তারাই সবচেয়ে ভালো বোঝাতে পারবেন। নির্বাচন নিয়ে বিএনপি কোনো উদ্বেগ দেখছে না।
কেএইচ/এএমএ
সর্বশেষ - রাজনীতি
- ১ ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’
- ২ সরকার-দল আলাদা পথেই চলবে, শিগগির কাউন্সিল: ফখরুল
- ৩ জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করবে
- ৪ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫ নতুন ধারার নেতৃত্বে তারেক রহমান, প্রথম মাসেই স্পষ্ট বার্তা