জাতীয়তাবাদী মহিলা দলে আরও যারা দায়িত্ব পেলেন
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে কয়েকটি পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী শাহীনুর নার্গিস।
সোমবার (২২ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে তাহমিনা আফরিন নীতাকে প্রচার সম্পাদক এবং রেহানা সুলতানা আরজুকে সহ-প্রচার সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানতে চাইলে শাহীনুর নার্গিস বলেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেয়ে অবশ্যই আনন্দিত। ছোট পরিসর থেকে বড় পরিসরে কাজের সুযোগ পেয়েছি। নিজের বিগত দিনের অভিজ্ঞতাকে বৃহৎ পরিসরে কাজে লাগিয়ে বিএনপির পাশে থাকতে চাই।
কেএইচ/ইএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান