৩ জানুয়ারি ঢাকায় সমাবেশ করবে জামায়াত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি, মানুষের জান-মালের নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে ঢাকায় সমাবেশ করার পরিকল্পনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর একধিক নেতা জাগো নিউজকে জানান, নির্বাচন কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি, মব ও সহিংসতা হচ্ছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। এছাড়া শরিফ ওসমান হাদি হত্যায় আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ অবস্থা জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় একটি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জাগো নিউজকে বলেন, ‘আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। এটা সম্ভাব্য তারিখ ও স্থান। মূলত হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে ও আসামিদের বিচারের আওতায় আনা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এ সমাবেশ হবে।’
আরএএস/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান