জামায়াতে যোগ দিলেন শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতের বসুন্দরার কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে যুক্ত হন তিনি।

জানা গেছে, জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এর আগে তিনি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক ছিলেন।
জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
আরএএস/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান