ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার করলো বিএনপি
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া শুভেচ্ছাবার্তা বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো হয়।
মধ্যরাতে পাঠানো এক পৃথক ই-মেইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর অনিচ্ছাকৃত ভুলবশত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখপ্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমে পাঠানো ওই দুটি বাণী প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব গণমাধ্যম কর্তৃপক্ষকে বাণী দুটি প্রচার ও প্রকাশ না করার জন্য অনুরোধ জানানো।
কেএইচ/এমআরএম/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী