খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধানমন্ডিতে দোয়া
ভূতের গলি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর ধানমন্ডির ভূতের গলি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের জন্য কাজ করেছেন। তার দেশপ্রেম ও সততা সত্যিকার অর্থেই সবার জন্য অনুকরণীয়।
আরও পড়ুন
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
আজ শেষ হচ্ছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বাদ জুমা হবে দোয়া
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
কেএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নাগরিক ভোগান্তি কমাতে ইশরাক হোসেনের ১০ দিনের কর্মসূচি
- ২ এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা
- ৩ দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির
- ৪ রমজান উপলক্ষে পুরান ঢাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ড. আব্দুল মান্নান
- ৫ প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি