ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:০২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে প্রথম রোজায় ইফতার করেছেন।

jagonews24

বৃহস্পতিবার পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা এবং হেফজ মাদরাসার শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন তারা।

jagonews24

এ উপলক্ষে আজ বিকেলে রাজধানীর পশ্চিম ভাসানটেক থানা এলাকার জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। 

jagonews24

এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন। পরে ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন তিনি।

ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন এবং পরে একসঙ্গে ইফতার করেন তারা।

কেএইচ/এমআরএম