চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত
চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে/ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ার সময় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট নথিতে অস্পষ্টতা ও জটিলতা লক্ষ্য করেন। এ কারণে মনোনয়নপত্র স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রিটার্নিং অফিস সূত্র জানায়, প্রার্থী জসিম উদ্দিন আহমেদের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়টি পুনরায় যাচাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে স্থির করা হবে।
রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, যাচাই-বাছাইয়ের পর বিকেল ৪টায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি মনোনীত জসিম উদ্দিন আহমেদ জসিমের মনোনয়পত্র স্থগিত হওয়ায় নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় নতুন উত্তেজনা এবং সমীকরণ তৈরি হতে পারে।
এমআরএএইচ/এমএমকে/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান