খালেদা জিয়ার কবরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়/ছবি: সংগৃহীত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)–এর সমাধি প্রাঙ্গণে অবস্থিত খালেদা জিয়ার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহাম্মেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএমকে/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী