সাবেক এমপি সালেক চৌধুরীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করলো বিএনপি
সাবেক সংসদ সদস্য ড. সালেক চৌধুরী/ ছবি- সংগৃহীত
সাবেক সংসদ সদস্য (এমপি) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ড. সালেক চৌধুরীকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন
সবচেয়ে ‘গরিব প্রার্থী’ আমজনতার তারেক, বাড়ি-গাড়ি-নগদ টাকা কিছু নেই
রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে জামায়াতের উদ্বেগ
রোববার (৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিজভী জানান, দলীয় শৃঙ্খলা ও নীতি পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় সালেক চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেএইচ/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নাগরিক ভোগান্তি কমাতে ইশরাক হোসেনের ১০ দিনের কর্মসূচি
- ২ এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা
- ৩ দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির
- ৪ রমজান উপলক্ষে পুরান ঢাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ড. আব্দুল মান্নান
- ৫ প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি