জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে কৃষক দলের শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন কৃষকদল ও বিএনপি নেতাকর্মীরা
জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা।
কর্মসূচি শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কেএইচ/এএমএ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান