মাদুরোর মুক্তির দাবি
মার্কিন দূতাবাস অভিমুখে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল/ছবি- মাহবুব আলম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থি দলগুলোর রাজনৈতিক মঞ্চ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে রাজধানীর সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিকে, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশের কারণে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোড অভিমুখি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ।

এ সময় তারা ‘মাদুরোকে অপহরণ কেন, ট্রাম্প জবাব চাই’, ‘মাদুরোর মুক্তি চাই, দিতে হবে দিয়ে দাও’, মার্কিন সাম্রাজ্যবাদ, রুখে দাও দিতে হবে’ স্লোগান দেন।

মিছিলটি শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারের সামনে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুক্তফ্রন্টের নেতাকর্মীরা।
এএএইচ/জেএইচ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ২ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প
- ৩ তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ৫ এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী