দয়া করে আমার নামের আগে ‘মাননীয়’ সম্বোধন করবেন না: তারেক রহমান
গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান/বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি
নিজেকে ‘মাননীয়’ শব্দে সম্বোধন না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি।
নাগরিক টেলিভিশনের এক সাংবাদিক নেতা তারেক রহমানকে ‘মাননীয়’ সম্বোধন করলে প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারম্যান বলেন, দয়া করে আমার নামের আগে ‘মাননীয়’ সম্বোধন করবেন না। আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল।
সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমান বাস্তবতায় ৫ আগস্টের আগে ফিরে তাকানোর সুযোগ নেই। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে।
এ সময় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে নিজের এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কিছু দিক তুলে ধরেন তিনি।
কেএইচ/এমএমকে/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ২ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প
- ৩ তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ৫ এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী