রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা ইতিহাসের জঘন্যতম কালো অধ্যায়
ফাইল ছবি
গুলশান-২ এর হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনাকে দেশের ইতিহাসে জঘন্যতম কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই বিবৃতি পড়ে শোনান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার প্রশাসনকে বিরোধী দল দমনে ব্যবহার করায় জঙ্গিবাদ উৎসাহিত হয়েছে।
মির্জা ফখরুল সন্ত্রাসের এই পরিকাঠামো ভাঙতে দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়ে বলেন, সরকারকেই এ উদ্যোগ নিতে হবে।
এমএম/এমএমজেড/এবিএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি