নির্বাচন কমিশনে যাচ্ছে এনসিপির প্রতিনিধিদল
নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, আজ (সোমবার) বিকেল ৫টায় নির্বাচন কমিশনে যাবেন এই প্রতিনিধিদল।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে কথা বলবেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি আরও জানান, এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসন ও নির্বাচন কমিশন বিষয়ক উপ-কমিটির সেক্রেটারি আয়মান রাহাত প্রতিনিধিদলে থাকবেন।
তবে ঠিক কি বিষয়ে কথা বলতে যাচ্ছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এনএস/এমআইএইচএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান