আজ থেকে উত্তরাঞ্চলে নির্বাচনি প্রচারণা শুরু তারেক রহমানের
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে উত্তরাঞ্চলে নির্বাচনি প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তিনদিনের এই প্রচারণা শুরু করতে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। দুপুর ২টায় রাজশাহী মাদরাসা মাঠে নির্বাচনি সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এরপর বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে ও রাত সাড়ে ৭টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।
বিএনপি চেয়ারম্যানের তিনদিনের কর্মসূচির মধ্যে আছে ৩০ জানুয়ারি বিকেল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে, ৩১ জানুয়ারি দুপুর ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভা।
সফরকালে দুদিন বগুড়ায় হোটেল নাজে রাতযাপন করবেন বিএনপি চেয়ারম্যান।
২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি। এই পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ১৬টি নির্বাচনি জনসভা করেছেন।
কেএইচ/এমএন
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান