শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় এনসিপির মশাল মিছিল
বিএনপির সঙ্গে সংঘর্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ শাখা এনসিপির আয়োজনে মিছিলে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এ সময় ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘অ্যাকশন টু একশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
এনএস/এমএমকে
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন