নজরুল ইসলাম খান
বিশেষ বিশেষ এলাকায় অনেক নতুন ভোটার, যা অস্বাভাবিক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তরিত হয়েছেন। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছেন, যেটা অস্বাভাবিক।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, এর আগে এরকমভাবে কখনো ভোটার মাইগ্রেশন হয়নি। নির্বাচন কমিশন বলছে, এ রকম বেশি হয়নি। কোনো আসনে দু–তিন হাজারের বেশি স্থানান্তরিত হননি। তবে আমরা ইসির কথায় সন্তুষ্ট হতে পারিনি।
তিনি বলেন, আমরা নিশ্চিত জানি যে, এই তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করছে না। প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে। এটি অস্বাভাবিক।
বিএনপি ইসির কাছে আসনভিত্তিক ভোটার মাইগ্রেশনের তথ্য জানতে চেয়েছে বলেও জানান তিনি।
নজরুল ইসলাম খান আরও বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য—এমন হোল্ডিং নম্বর যেখানে চার-পাঁচজনের বেশি বসবাসই করেন না, সেখানে ২০-৩০ জনের তথ্য পাচ্ছি। কিছু মন্দ লোক এমনটি করছে। তারা ভোটার আইডি, বিকাশ নম্বর নিয়ে কিছু কেলেঙ্কারি করেছে। সম্ভবত এ ধরনের ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনের ঘটনা ঘটছে। আমরা মনে করি, এ ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা যথাযথ হওয়া দরকার।
এমওএস/এমকেআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সরকার-দল আলাদা পথেই চলবে, শিগগিরই কাউন্সিল: ফখরুল
- ২ জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করবে
- ৩ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ নতুন ধারার নেতৃত্বে তারেক রহমান, প্রথম মাসেই স্পষ্ট বার্তা
- ৫ বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা: মেয়র শাহাদাত